সিলেট

জৈন্তাপুর-গোয়াইনঘাটে ডিবির সাঁড়াশি অভিযান, উদ্ধার ৫ ভারতীয় মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ২০ জুলাই ২০২৬ · ৮:৪৩ পিএম · ২৪০ ভিউ

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জৈন্তাপুর ও গোয়াইনঘাটে পৃথক অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা মোট ৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে। উদ্ধার করা মোটরসাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) রাত ৩টা ২০ মিনিটে সিলেট জেলা গোয়েন্দা শাখার একটি দল গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের ধর্মগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল দুটির আনুমানিক মূল্য ৯ লাখ ৫৫ হাজার টাকা।

এরপর একই দিন ভোর ৬টা ৩০ মিনিটে ডিবির আরেকটি আভিযানিক দল জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ এলাকায় অভিযান চালায়। অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা রেজিস্ট্রেশনবিহীন আরও তিনটি ভারতীয় মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসব মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মোটরসাইকেলগুলো অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনা হয়েছিল। এ ঘটনায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ