বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের জৈন্তাপুর উপজেলা শাখার ২৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ হান্নান এবং সাধারণ সম্পাদক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল স্বাক্ষরিত ৪ জুলাইয়ের এক অনুমোদনপত্রে আলতাফুর রহমানকে সভাপতি এবং তরুণ সমাজসেবী ও সাংবাদিক জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোশাহিদ আলী। সহ-সভাপতি পদে রয়েছেন নুরুল ইসলাম, কাজী খলিল উল্লাহ, ইমাম উদ্দিন, নাজিম আহমেদ, জামাল আহমদ কুটি, শাহ মোহাম্মদ আব্দুল বারী, ইসমাইল হোসেন, মুরাদ হাসান, বশির উদ্দিন (মেম্বার) ও হাফিজ শামসুজ্জামান।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলজার আহমেদ সুমন, হেলাল আহমেদ (মাস্টার) ও জামাল আহমদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জামিল বিন মোজাফফর, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. জালাল উদ্দিন, অর্থ সম্পাদক সোয়েব রানা, প্রচার সম্পাদক সোহেল আহমদ, ক্রীড়া সম্পাদক রুমান আহমেদ রজিব, দপ্তর সম্পাদক হারিছ উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার জসিম এবং গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুয়াইবুর রহমান।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আজিজুল হক, আব্দুল হেকিম বাবুল, জাহাঙ্গীর আলম, হোসেন আহমেদ ও এম এ হান্নান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের মানুষের কল্যাণ, সার্বিক উন্নয়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর করে তুলতে সকলের সহযোগিতা নিয়ে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা আরও বলেন, নতুন এই দায়িত্ব তাদের জন্য যেমন গর্বের, তেমনি অত্যন্ত দায়িত্বপূর্ণ। শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তারা।
