সর্বশেষ :
কানাইঘাটে স্ক্রুড্রাইভারের আঘাতে কিশোর নিহত, সহপাঠী পলাতক সিলেট হামে মৃত্যু থামছেই না, এ পর্যন্ত মারা গেছে ৮১ জন হাসিনাকে আমিনুলের চ্যালেঞ্জ শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগাতে অনুরোধ প্রধানমন্ত্রীর গোয়াাইঘাটে নৌকা চুরির অপবাদে যুবকের দুই চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা ১৭তমবারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে সিলেটে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি: প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে সাইবার আইনে ব্যবস্থা সিলেটের নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

সিলেট হামে মৃত্যু থামছেই না, এ পর্যন্ত মারা গেছে ৮১ জন

সিলেট হামে মৃত্যু থামছেই না, এ পর্যন্ত মারা গেছে ৮১ জন

একুশে সিলেট ডেস্ক

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে বা রোগের উপসর্গ নিয়ে সিলেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১ জনে।

সোমবার সকালে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত শিশুটির বয়স ছিল সাত মাস এবং সে সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯০ জন চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে হাম সন্দেহভাজন আরও ৭৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৩৮০ জনের শরীরে হাম রোগের সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছেন চারজন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff