সর্বশেষ :
গোয়াইনঘাটে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মহড়া ও চিরুনি অভিযান সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত নাশকতা প্রতিরোধে জৈন্তাপুরে পুলিশের বিশেষ মহড়া রাতে সিলেট ছাড়ছেন সারওয়ার, ডিসির দায়িত্বে পিংকি সাহা ছাদ চুইয়ে পানি, খসে পড়ছে প্লাস্টার—মৌলভীবাজার হাসপাতালে ডিসির আকস্মিক পরিদর্শন দুই দিন পর খুলল সাদাপাথর, ফিরেছে পর্যটকদের কোলাহল   শাহজালাল মাজারের দানবাক্স খুলতেই মিলল সাড়ে ১৭ লাখ টাকা ও স্বর্ণ জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাই, সুনামগঞ্জে পুলিশের মহড়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের

আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মহড়া ও চিরুনি অভিযান

আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মহড়া ও চিরুনি অভিযান

গোয়াইনঘাট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ফোর্স মবিলাইজেশন ড্রিল, চেকপোস্ট স্থাপন এবং সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান শুরু করেছে থানা পুলিশ।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমানের দিকনির্দেশনায় সোমবার (২২ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রবেশপথে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আব্দুল আল নোমান এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

অভিযান চলাকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। এছাড়া মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। একই সাথে উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড ও জনসমাগমস্থলে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ডিআইজির নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই তৎপরতা এখন থেকে আরও জোরদার করা হয়েছে।

পুলিশের এই সমন্বিত অভিযান ও কঠোর অবস্থানের ফলে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff