সর্বশেষ :
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আটক প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা শাহজালাল মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগ এখন সিসি ক্যামেরার আওতায় বিয়ের প্রলোভনে ধর্ষণ বলে কিছু হয় না: এলাহাবাদ হাইকোর্ট হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু নিষিদ্ধ আওয়ামী ষড়যন্ত্র রুখতে ফের রাজপথে জামান অনুসারীরা একুশে সিলেটে সংবাদ প্রকাশের পর সোনাই নদীতে নৌ পুলিশের অভিযান, বালুবাহী নৌকা আটক ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীদের আয়কর রিটার্ন সনদ বাধ্যতামূলক জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা:  যুবক নিখোঁজ, আটক ভারতীয় কৃষককে হস্তান্তর সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী?

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আটক

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আটক

স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে। শনিবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কালিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত তারেক আহমেদ তপু (২৮) সিলেট মহানগরীর ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি মহানগরীর ছড়ারপাড় এলাকার খাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একটি আভিযানিক দল কালিঘাট এলাকায় অভিযান চালিয়ে তপুকে আটক করে। ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তারেক আহমদ তপু বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও তৎপরতা বৃদ্ধির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff