সর্বশেষ :
২৬ জুন পবিত্র আশুরা দক্ষিণ সুরমায় স্কুলছাত্রী নাদিয়া নিখোঁজ রহস্য: অজ্ঞান অবস্থায় উদ্ধার গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী সিলেট নগরীতে ‘পুলিশের সামনেই’ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মৌলভীবাজারে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে, একজন গ্রেফতার জকিগঞ্জে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে বড়লেখায় স্বাগত মিছিল পারামাট্টার ঘাটে বাঁধা সেই নৌকা: পিতাকে ঘিরেই রহস্যের দানা কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক

২৬ জুন পবিত্র আশুরা

২৬ জুন পবিত্র আশুরা

একুশে সিলেট ডেস্ক

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১৭ জুন (বুধবার) থেকে মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৬ জুন (শুক্রবার) পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় নিশ্চিত হওয়া যায় যে, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। বিভিন্ন ধর্মীয় বর্ণনা অনুযায়ী এ দিনে মহান আল্লাহতায়ালা আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেন। হযরত আদম (আ.)-এর সৃষ্টি, তার তওবা কবুল, হযরত নুহ (আ.)-এর নৌকার নিরাপদে অবতরণ, হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এবং হযরত মুসা (আ.)-এর নেতৃত্বে বনি ইসরাইলের মুক্তির মতো ঐতিহাসিক ঘটনাও এ দিনের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ রয়েছে।

এ ছাড়া ইসলামের ইতিহাসের অন্যতম শোকাবহ ঘটনা কারবালার মর্মান্তিক ট্র্যাজেডিও সংঘটিত হয়েছিল ১০ মহররমে। এ দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) এবং তার পরিবারের সদস্য ও অনুসারীরা শহীদ হন।

ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের কারণে বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র আশুরা বিশেষ মর্যাদার অধিকারী। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff