সর্বশেষ :
ফেসবুকে অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল, গোলাপগঞ্জে দুই যুবক গ্রেফতার শ্রীমঙ্গলে জেলের জালে বিশালাকার অজগর অক্ষত উদ্ধার, বন বিভাগে হস্তান্তর আজ রাতে নতুন গিলাফে সাজবে পবিত্র কাবা বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে জেলের জালে বিশালাকার অজগর অক্ষত উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

শ্রীমঙ্গলে জেলের জালে বিশালাকার অজগর অক্ষত উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওর থেকে একটি বিশালাকার অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে হাওরের মাছ ধরার জাল থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নবীন ও জাবেদ নামের দুই ব্যক্তি হাইল হাওরে মাছ ধরতে যান। একপর্যায়ে তাদের পাতা জালে একটি বড় সাপ আটকে পড়ে। বিশালাকার সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং জালটি সেখানেই রেখে নিরাপদ দূরত্বে সরে যান।

ঘটনাটি স্থানীয় হাইল হাওর এলাকার সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছ মিয়ার নজরে এলে তিনি কালক্ষেপণ না করে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন এবং সাপটি উদ্ধারের অনুরোধ জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা সাপটিকে একটি ‘অজগর’ হিসেবে শনাক্ত করেন। এরপর প্রায় এক ঘণ্টার সম্মিলিত ও ঝুঁকিপূর্ণ চেষ্টার পর সাপটিকে কোনো রকম আঘাত ছাড়াই অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা।

উদ্ধার অভিযান শেষে দুপুরেই অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে সুবিধাজনক সময়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান বা অবয়ারণ্যে অবমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সচেতনতা ও দ্রুত সঠিক তথ্য প্রদানের কারণেই অজগরটি কোনো ক্ষতি ছাড়াই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। লোকালয় বা হাওরে এমন বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে আঘাত না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে জানানোর জন্য তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff