সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

বিয়ানীবাজার থানা পরিদর্শনে ডিআইজি, পেশাদার পুলিশিংয়ে কঠোর নির্দেশ

বিয়ানীবাজার থানা পরিদর্শনে ডিআইজি, পেশাদার পুলিশিংয়ে কঠোর নির্দেশ

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার থানা পরিদর্শনে এসে সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মুশফেকুর রহমান পুলিশ সদস্যদের স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা ছাড় গ্রহণযোগ্য নয়।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আকস্মিক পরিদর্শনকালে ডিআইজি থানা হাজতখানা, মেস, ব্যারাকসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিং করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রো-অ্যাকটিভ পুলিশিং জোরদার, গোয়েন্দা তথ্য সংগ্রহ বৃদ্ধি এবং দ্রুত সমন্বিত প্রতিক্রিয়া নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট সব দায়িত্ব নিরপেক্ষতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের নির্দেশ দেন ডিআইজি। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো নাশকতা বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী তৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় বিয়ানীবাজার থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ছবেদ আলী উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff