সর্বশেষ :
প্রবাসীর স্ত্রীর সাথে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে পরকীয়া প্রেমিকের ব্লাকমেইল, অতঃপর… বিএনপির দেউলিয়াত্ব আমার সামনে স্পষ্ট: চাকসু মামুন ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে: বিশ্বনাথে লুনা প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জে মাদক তাণ্ডব, প্রশ্নবিদ্ধ নজরদারি লালপাথরের লোভে পাহাড় নিঃশেষ: জৈন্তাপুরে সংঘবদ্ধ চক্রের তাণ্ডব লাশ পোড়ানো মামলায় ছয় জনের ফাঁসি কোম্পানীগঞ্জে পাথর লুট চক্রের তাণ্ডব, পুলিশের ওপর হামলা কানাইঘাটে বসতবাড়ির কলেজ ছাত্র খুন জকিগঞ্জে নিখোঁজ লন্ডন প্রবাসীর পোড়া লাশ উদ্ধার অবৈধ ‘ভোটের সিল’ উদ্ধার : জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জে মাদক তাণ্ডব, প্রশ্নবিদ্ধ নজরদারি

প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জে মাদক তাণ্ডব, প্রশ্নবিদ্ধ নজরদারি

হাত বাড়ালেই মাদক
গোলাপগঞ্জে ৫০-এর বেশি মাদক স্পট, নীরব প্রশাসন
স্টাফ রিপোর্টার
প্রবাসী অধ্যুষিত শান্ত গোলাপগঞ্জ আজ মাদকচক্রের দখলে। হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও গাঁজা। প্রকাশ্যে চলছে মাদক সেবন ও কেনাবেচা—দেখার কেউ নেই, বলার কেউ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই গড়ে উঠেছে অর্ধশতাধিক মাদক স্পট। প্রশ্ন উঠছে—তাহলে নিয়ন্ত্রণ করছে কারা?

স্থানীয় সূত্র বলছে, উপজেলার পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নে অন্তত ৫০টির বেশি স্থায়ী মাদক স্পট সক্রিয় রয়েছে। এসব স্পটে দিনের পর দিন প্রকাশ্যে মাদক বিক্রি হলেও রহস্যজনক কারণে মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, বিভিন্ন মহল ‘ম্যানেজ’ করেই এই মাদক সাম্রাজ্য গড়ে তোলা হয়েছে।

খাশিখাল ব্রিজ, সরস্বতী, দাড়িপাতন, ঘোষগাঁও, ফুলবাড়ী, রানাপিং বাজার, উত্তর গোয়াসপুর রুইঘর, ঢাকাদক্ষিণ বাজারসংলগ্ন কলোনি, সুনামপুর, জামাটিকি, মোকামবাজার, নালিউরী, করগ্রাম লালোপাড়া, পুরকায়স্থ বাজার, রামপা, কোনাচর, হিলালপুর, কালিকৃষ্ণপুর, নুরজাহানপুর, চন্দরপুর, কালিজুড়ীসহ উপজেলার বিভিন্ন এলাকায় দিনের আলোতেই মাদক বেচাকেনা হচ্ছে—এ কথা জানে না এমন লোক খুঁজে পাওয়া কঠিন।

কানাইঘাট ও বিয়ানীবাজার সীমান্তঘেঁষা হওয়ায় বিভিন্ন কৌশলে ভারতীয় মাদক ঢুকছে গোলাপগঞ্জে। এ কাজে জড়িত বেশ কয়েকজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সক্রিয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন—গ্রেপ্তার হয় ছোট ব্যবসায়ীরা, জামিনে বেরিয়ে আবারও মাঠে নামে বড় রাঘববোয়ালরা।

নাম প্রকাশে অনিচ্ছুক করগ্রাম লালোপাড়া গ্রামের একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, হারুন মিয়া হারু নামের এক মাদক ব্যবসায়ী লক্ষণাবন্দ ও ভাদেশ্বর ইউনিয়নের কয়েকটি গ্রামে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। তার নেটওয়ার্কের কারণে ওই এলাকার যুবসমাজ ভয়াবহভাবে মাদকাসক্ত হয়ে পড়েছে। অথচ অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মাদক শুধু নেশা নয়, এটি অপরাধের জন্ম দিচ্ছে। ইয়াবার টাকার জন্য বাড়ছে চুরি, ছিনতাই ও বিভিন্ন সহিংসতা। স্থানীয়দের মতে, আজ যে চোর ধরা পড়ছে, কাল সে ছিল একজন মাদকসেবী যুবক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কয়েক মাস আগে অতিরিক্ত মাদক সেবনের কারণে সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামে ফরিদ আহমদ (৪৫) ও রুবেল আহমদ (৩৬) নামের দুই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এই মৃত্যুগুলো কি শুধু দুর্ঘটনা, নাকি মাদক বিস্তারের ভয়াবহ প্রমাণ?

সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সম্রাট তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের জিরো টলারেন্সে রয়েছে। যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff