সর্বশেষ :
২৬ জুন পবিত্র আশুরা দক্ষিণ সুরমায় স্কুলছাত্রী নাদিয়া নিখোঁজ রহস্য: অজ্ঞান অবস্থায় উদ্ধার গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী সিলেট নগরীতে ‘পুলিশের সামনেই’ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মৌলভীবাজারে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে, একজন গ্রেফতার জকিগঞ্জে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে বড়লেখায় স্বাগত মিছিল পারামাট্টার ঘাটে বাঁধা সেই নৌকা: পিতাকে ঘিরেই রহস্যের দানা কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাপের

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাপের

আন্তজার্তিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করে একটি ছবি পোস্ট করেছেন। এর কয়েক দিন আগেই মার্কিন সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে রাজধানী কারাকাসের সেফ হোম থেকে তুলে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।

ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করে নিজেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে দক্ষিণ আমেরিকার এই দেশের (ভেনেজুয়েলা) ভারপ্রাপ্ত নেতা হিসেবে তুলে ধরেন।

৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বিতর্কিত সামরিক অভিযান চালায়। মাদক ও অস্ত্র–সংক্রান্ত অভিযোগে নিউইয়র্কের আদালতে বিচার করার উদ্দেশ্যে তারা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাস থেকে তুলে নিয়ে আসে।

ট্রাম্প ইতিমধ্যে বলেছেন, অন্তর্বর্তী সময়ে তাঁর প্রশাসন ভেনেজুয়েলা ও দেশটির তেল সম্পদ ‘পরিচালনা’ করবে।

মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

তবে ভেনেজুয়েলার এই নতুন সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। মার্কিন দূতাবাস আবার চালু করা সম্ভব কি না, তা যাচাই করতে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক ও নিরাপত্তা দল বর্তমানে কারাকাস সফর করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff