সর্বশেষ :
২৬ জুন পবিত্র আশুরা দক্ষিণ সুরমায় স্কুলছাত্রী নাদিয়া নিখোঁজ রহস্য: অজ্ঞান অবস্থায় উদ্ধার গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী সিলেট নগরীতে ‘পুলিশের সামনেই’ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মৌলভীবাজারে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে, একজন গ্রেফতার জকিগঞ্জে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে বড়লেখায় স্বাগত মিছিল পারামাট্টার ঘাটে বাঁধা সেই নৌকা: পিতাকে ঘিরেই রহস্যের দানা কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

আন্তজার্তিক ডেস্ক

ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধ রাখার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। ইসলামাবাদের নতুন সিদ্ধান্ত অনুসারে, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।

বুধবার (১৭ ডিসেম্বর) পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

আগের নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২৪ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার এক সপ্তাহ আগেই নতুন করে সময়সীমা বৃদ্ধির ঘোষণা দিল ইসলামাবাদ। কর্তৃপক্ষের জারি করা ‘নোটাম’ অনুযায়ী, ভারতীয় নিবন্ধিত সব ধরনের বিমান, ভারতীয় এয়ারলাইন্সের মালিকানাধীন বা লিজ নেওয়া বিমান এবং ভারতীয় সামরিক ফ্লাইটের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

পাকিস্তানের আকাশসীমা মূলত করাচি এবং লাহোর এই দুটি ‘ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন’ (এফআইআর)-এ বিভক্ত। নতুন নির্দেশনা অনুযায়ী, উভয় অঞ্চলের আকাশসীমাতেই ভারতীয় বিমানের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

গত এপ্রিলে অধিকৃত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। ওই ঘটনার পর মে মাসে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাত হয়। তখন থেকেই উভয় দেশ একে অপরের জন্য আকাশসীমা বন্ধ রেখেছে। পাকিস্তান দাবি করে আসছে, পহেলগাম হামলার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না পারায় দীর্ঘ পথ ঘুরে চলাচল করতে হচ্ছে ভারতীয় বিমানগুলোকে, যার ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ার ইন্ডিয়াসহ ভারতীয় বিমান সংস্থাগুলো। পরিস্থিতি সামাল দিতে এয়ার ইন্ডিয়া চীনের জিনজিয়াংয়ের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff