সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

একুশে সিলেট ডেস্ক

বালাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বোয়ালজুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিপু ওরফে শাহ শিপু (২৬) কে গ্রেপ্তা করেছে পুলিশ।

তিনি উপজেলার সোনাপুর গ্রামের মৃত সিতার আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার অনুসারী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে কালিবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নশিয়ারপুর গ্রামে একটি গানের অনুষ্ঠান শেষে ফেরার পথে কালিবাড়ি বাজারে পৌঁছালে বালাগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুদ্দিন ভূইয়া বলেন,
রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ৮/৯(১)/৯(২)/৯(৩)/১০/১১/১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং-০৩, জিআর নং-৮৪, তারিখ-১১/১১/২০২৫ খ্রিঃ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff