সিলেট

নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বুধবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ · সন্ধ্যা ৬:৪২ · ১৫৭ ভিউ

একুশে সিলেট ডেস্ক
বুধবার (৫ নভেম্বর) সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন ও ট্রান্সফরমারে জরুরি মেরামত, সংরক্ষণ এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ চলার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২, সিলেটের নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইনটিকে সচল বলেই বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ, যাতে কেউ অসাবধানতাবশত কোনো দুর্ঘটনার শিকার না হন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এবং উন্নত সেবা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেছে।

সম্পর্কিত সংবাদ