সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

কে হচ্ছেন জাতিসংঘের নতুন মহাসচিব

কে হচ্ছেন জাতিসংঘের নতুন মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন জাতিসংঘের নতুন মহাসচিব। আগামী বছর থেকে শুরু হবে নতুন মহাসচিব নির্বাচন।রয়টার্সের বিশেষ প্রতিবেদন উঠে এসছে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর তালিকা।

জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদ ও ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে সদস্য রাষ্ট্রগুলোর কাছে মনোনয়ন আহ্বান করে চিঠি পাঠাবেন। বছরের শেষের দিকে ওই চিঠি পাঠানোর কথা রয়েছে। কোনো প্রার্থীকে অবশ্যই কোনো একটি জাতিসংঘ সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে মনোনীত হতে হয়।

প্রথা অনুযায়ী, মহাসচিবের পদটি অঞ্চলভিত্তিক ঘুরে আসে। গুতেরেস (পর্তুগাল) নির্বাচিত হওয়ার সময় পূর্ব ইউরোপের পালা ছিল। এবার লাতিন আমেরিকার পালা বলেই মনে করা হচ্ছে, যদিও অন্যান্য অঞ্চল থেকেও প্রার্থী আসতে পারে বলে ধারণা করছেন কূটনীতিকরা।

প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ইতোমধ্যে কয়েকজন প্রার্থী নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন।

মিশেল ব্যাচেলেট (চিলি):

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক ঘোষণা দিয়েছেন, দেশটির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটকে মনোনয়ন দেওয়া হবে। তিনি দুবার প্রেসিডেন্ট ছিলেন এবং জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ও জাতিসংঘ নারী সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রেবেকা গ্রিনস্পান (কোস্টারিকা):

কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেস জানিয়েছেন, দেশটি প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী রেবেকা গ্রিনস্পানকে প্রার্থী করবে। বর্তমানে তিনি জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইউএসিটিএড)-এর মহাসচিব।

রাফায়েল গ্রোসি (আর্জেন্টিনা):

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক গ্রোসি গত সেপ্টেম্বরেই ঘোষণা দেন, তিনি প্রার্থী হচ্ছেন। কূটনীতিতে অভিজ্ঞ এই আর্জেন্টাইন ২০১৯ সাল থেকে আইএইএর নেতৃত্ব দিচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff