সিলেট

সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার হত্যা মামলায় গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ · ৬:৪৬ পিএম

একুশে সিলেট ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার ও সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামরুল ইসলাম জিয়াউল আলমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেই আবেদনের শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আর্জি জানান। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ভুক্তভোগী কিশোর মো. রুস্তম গুলিবিদ্ধ হন। পরে ওইদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত ৩০ মে রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা হয়।

সম্পর্কিত সংবাদ