সর্বশেষ :
কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক ফেসবুকে অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল, গোলাপগঞ্জে দুই যুবক গ্রেফতার শ্রীমঙ্গলে জেলের জালে বিশালাকার অজগর অক্ষত উদ্ধার, বন বিভাগে হস্তান্তর আজ রাতে নতুন গিলাফে সাজবে পবিত্র কাবা বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

সিলেটে ধর্মঘটে চলবে সিএনজি অটোরিকশা

সিলেটে ধর্মঘটে চলবে সিএনজি অটোরিকশা

একুশে সিলেট ডেস্ক

সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি (রেজিঃ নং চট্ট- ২৭৮৫)-এর উদ্যোগে এক সভা সোমবার (৭ জুলাই) বিকেলে সিলেট বিআরটিএ অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেটজুড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কোনও সম্পৃক্ততা নেই। প্রতিদিনের মতো যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চলবে।

সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, সহ অর্থ সম্পাদক মো. ইউসুফ আলী, আম্বরখানা উপ শাখার সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক বিদ্যুত কান্তি দাশ, অর্থ সম্পাদক শামীম আহমদ, কদমতলী উপ শাখার সভাপতি নজরুল ইসলাম, সিএনজি মালিক হেলাল আহমদ, আব্দুল কাইয়ুম, বেলাল আহমদ, জামিল আহমদ, কবির আহমদ, বদরুল ইসলাম, চুনু মিয়া, আবু সাঈদ ভুট্টু প্রমুখ।

এছাড়াও উপ শাখা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কোন সম্পৃক্ততা নেই। ধর্মঘটের বিষয়ে আমরা অবগত নয়।

বক্তারা সিলেট জেলায় যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চালানোর জন্য শ্রমিক নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff