সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করল ইরান

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করল ইরান

আন্তজার্তিক ডেস্ক

ইসরায়েল ও তার সহযোগীদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ইরান জানায়, সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ, শিক্ষাবিদ, রাজনৈতিক কর্মী ও সামাজিক প্রতিনিধিরা যেভাবে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন, তা অত্যন্ত মূল্যবান ও স্মরণীয়।

বিজ্ঞপ্তিতে ইরান দূতাবাস বলে, শান্তিপূর্ণ সমাবেশ, সহানুভূতিপূর্ণ বক্তৃতা ও স্পষ্ট বিবৃতির মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ ন্যায়বিচার, মানবিকতা, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি নিজেদের অটল প্রতিশ্রুতি তুলে ধরেছেন।

ইরানের ভাষ্য, এই সংহতি শুধু এক দেশের সঙ্গে বন্ধুত্বের প্রকাশ নয়, বরং এটি আন্তর্জাতিকভাবে অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান।

ইরান আরও জানায়, তাদের জনগণের প্রতিরোধ আসলে জাতীয় ইচ্ছাশক্তির প্রতিফলন, যা দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে।

এই প্রতিরোধ বিশ্ববাসীর কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে যে, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই শুধু বৈধ অধিকার নয়, এটি একটি নৈতিক ও মানবিক দায়িত্ব।

বিজ্ঞপ্তিতে ইরান জোর দিয়ে বলেছে, সহিংসতা, আগ্রাসন এবং সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে বিশ্বের দেশগুলোর পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রেক্ষাপটে ইরান বাংলাদেশের প্রতি ‘বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম’ শব্দ ব্যবহার করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff