সিলেট

সিলেটে র‌্যাবের জালে চার মাদক কারবারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ২২ মার্চ ২০২৫ · ১১:১২ পিএম

স্টাফ রিপোর্টার
সিলেটে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার (২২ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের ফয়েজ মার্কেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন বিয়ানীবাজার থানার নয়াগ্রামের মৃত জয় সুন্দর দে’র ছেলে দুলাল দে (৫৯), একই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে জিয়া উদ্দিন (৬০), জলঢুপ দক্ষিণ পাড়িবর গ্রামের মৃত নেকবর আলীর ছেলে মোবারক (৪২) ও মাথিউরা গ্রামের মকলিসের ছেলে আবু সাঈদ (১৯)।

তাদের কাছ থেকে ৫৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

সম্পর্কিত সংবাদ