সিলেট

সিলেটে ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ · সন্ধ্যা ৬:০৯ · ১৫২ ভিউ

একুশে সিলেট ডেস্ক
সিলেট নগরী থেকে অয়ন দাশ নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদধারী এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অয়ন দাশ (২৭) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতার হওয়া অয়ন দাশ সিলেট নগরীর বাগবাড়ি প্রমুক্ত একতা ৪নং রোডের ১৭৮/৮ নম্বর বাসার বিমল কান্তি দাসের ছেলে।

সম্পর্কিত সংবাদ