সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

সিলেটের আদালতে নিষিদ্ধ সংগঠনের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

সিলেটের আদালতে নিষিদ্ধ সংগঠনের ২২ নেতাকর্মীর আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে ৪ আগস্ট শপিং সিটিতে হামলা ও ভাঙচুর মামলায় আত্মসমর্পণ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মীর মধ্যে ১৬ জনকে জামিন ও ৬ জনকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

রোববার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট’ গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)। এছাড়া আসামিপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট মিনহাজ গাজি ও অ্যাডভোকেট মাহমুফুর রহমান।

জেল হাজতে যাদের প্রেরণ করা হয়েছে তারা হলেন রাজন আহমেদ অপু, জাকির হোসেন, কয়েস আহমেদ, মাসুদ আহমেদ রিপন ও আবুল মিয়া, ইমন আহমদ।

অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) জানান, এ মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ ছাত্রলীগের ২২ নেতাকর্মী জামিন চাইলে আদালত ১৬ জনকে জামিন মঞ্জুর করেন এবং ৬ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ মামলায় আগে ৫ জন গ্রেফতার করা হয়েছে ও ৪ জন জামিনে আছেন।

এর আগে রোববার সকালে আদালতে একসাথে আত্মমর্পণ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২২ নেতাকর্মী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff