শীর্ষ খবর

নগরীর শিবগঞ্জ থেকে বিস্ফোরক মামলার আসামী মুন্না আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ · রাত ২:৩৪ · ১৫৪ ভিউ

একুশে সিলেট ডেস্ক
সিলেটে বিস্ফোরক মামলায় ১১৬ নাম্বার আসামী সাজ্জাদুর রহমান মুন্না (৩২)-কে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

জানা যায়, আটককৃত সাজ্জাদুর রহমান মুন্না (৩২), শাহপরান থানার সোনারপাড়া নবারুন-২ এলাকার বাসিন্দা।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২ দিকে নগরীর শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে কোতোয়ালি থানাপুলিশ।

জানা যায়, আটককৃত সাজ্জাদুর রহমান মুন্না(৩২), শাহপরান থানার সোনারপাড়া নবারুন-২ এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ০৩ সেপ্টেম্বর ১৯০৮ ধারায় মামলার এজাহারভূক্ত ১১৮ জন আসামির মধ্যে ১১৬ নাম্বার আসামি সাজ্জাদুর রহমান মুন্নাকে আটক করা হয়েছে। এজাহারভূক্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন। আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

সম্পর্কিত সংবাদ