উপজেলা

ছাত্রদল নেতা নাজিমের পিতার ইন্তেকাল, গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের শোক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ২০ অক্টোবর ২০২৪ · সন্ধ্যা ৭:১৯ · ২০৭ ভিউ

গোয়াইনঘাট প্রতিনিধি 

গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিনের পিতা ব্যবসায়ী আবদুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব।

এক বিজ্ঞপ্তিতে গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক মো. ইসলাম আলী বলেন, ব্যবসায়ী আবদুর রহিম ছিলেন একজন সজ্জন ব্যক্তি। তিনি এই দুনিয়াতে না থকালেও বেঁচে থাকবেন তাঁর কর্মে।

সাংবাদিক মো. ইসলাম আলী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত সংবাদ