সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

কোম্পানীগঞ্জে হাওর থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জে হাওর থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

সিলেট কোম্পানীগঞ্জের ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা গ্রামের আতাউর রহমান আতাই (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টায় পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিম পাড়া মৃতো বশির মিয়া’র পুত্র।

পরিবার ও স্থানীয়রা জানান , শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে পুটামারা বাজারে দেখা যায়। তারপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায় নি। আজ সকালে ব্যুরোক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তাঁকে কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff