জরুরি মেরামত ও সড়ক উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) টানা ৯ ঘণ্টা সিলেটের জৈন্তাপুর উপজেলার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জৈন্তাপুর কার্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সড়ক উন্নয়ন কাজের স্বার্থে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে জৈন্তাপুর উপকেন্দ্রের আওতাধীন জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এ বিষয়ে জৈন্তাপুর বিউবো’র আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, এলাকার সড়ক উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই মেরামত কাজ সম্পন্ন হলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
