সিলেট

সিলেটে বেওয়ারিশ কুকুরের টিকাদান শুরু সোমবার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ১১ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:৪৬ · ১৭৯ ভিউ

সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (১২ অক্টোবর)

সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় সকাল ১১টায় নগরীর মির্জা জাঙ্গালে অবস্থিত জেলা ভেটেরিনারি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম জানান, বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার মাধ্যমে কুকুর থেকে মানুষের মধ্যে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়েছে। পাশাপাশি নগরীতে জলাতঙ্ক নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ