মৌলভীবাজার

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৯:৫৯ · ১৬২ ভিউ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে স্বাস্থ্যমন্ত্রণালয়ে নিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সাইফুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

একই প্রজ্ঞাপনে মৌলভীবাজারের নতুন সিভিল সার্জন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

পদায়ন ও বদলিকৃত কর্মকর্তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

এরআগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌলভীবাজারের আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়বিষয়ক মতবিনিময় সভায় সিভিল সার্জনকে ডা. মামুনুর রহমানকে প্রত্যাহারের নির্দেশ দেন প্রবাসীকল্যানমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের বিরুদ্থে দায়িত্বে অবহেলা, প্রশাসনিক গাফিলতি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে রোববার মৌলভীবাজারে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা চলাকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেন এবং অনিয়মে অভিযুক্ত সিভিল সার্জনের বিরুদ্ধে অনতিবিলম্বে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

মন্ত্রীর ফোনের পরই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সিভিল সার্জেকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি হয়।

স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রবাসীকল্যান মন্ত্রী ও জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার মৌলভীবাজারের উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে সমন্বয় সভায় অংশ নেন। এতে উপস্থিত ছিলেন না সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। এর আগে প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকালেও তিনি অনুপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ