সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট ছয়টি হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি ও ঢাকা দক্ষিণ ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক ইউপি সদস্য সেলিম আহমেদকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গোলাপগঞ্জ মডেল থানাধীন রায়গড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সেলিম আহমেদ দক্ষিণ রায়গড় এলাকার বাসিন্দা শওকত আলীর ছেলে। তিনি ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট ছয়টি হত্যা মামলাসহ একাধিক মামলায় সেলিম আহমেদ এজাহারনামীয় আসামি। এসব মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছবেদ আলী সেলিম আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
