সিলেট

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে শেখঘাট পাইওনিয়ার্সের অভিনন্দন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৯:৪০ · ২১০ ভিউ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সদস্য মকসুদ আহমদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিলেটের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘শেখঘাট পাইওনিয়ার্স’ ও ‘শেখঘাট পাইওনিয়ার্স গ্রীন ক্লাব’।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক যৌথ অভিনন্দন বার্তায় ক্লাব দুটির সভাপতি আবু সালেহ মো. শাকিল এবং সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জগলু এই শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ করতে এই অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্রীড়ানুরাগী ও দক্ষ ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এই এডহক কমিটি সিলেটের স্থানীয় খেলাধুলার সার্বিক উন্নয়ন, তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড় তৈরিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।

বার্তায় তারা আরও উল্লেখ করেন, ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘শেখঘাট পাইওনিয়ার্স’ ও ‘শেখঘাট পাইওনিয়ার্স গ্রীন ক্লাব’র পক্ষ থেকে নবগঠিত এই কমিটির সকল ইতিবাচক ও গঠনমূলক উদ্যোগের সাফল্য কামনা করছি। সিলেটের সামগ্রিক ক্রীড়াঙ্গনের উন্নয়নে শেখঘাট পাইওনিয়ার্স পরিবার সর্বদা এই কমিটির পাশে থাকবে।

সম্পর্কিত সংবাদ