প্রেস বিজ্ঞপ্তি

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শনিবার, ১৫ আগস্ট ২০২৬ · রাত ১০:৪৬ · ১৭১ ভিউ

সিলেটে দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর রাজনৈতিক জীবনের ত্যাগ ও অবদানকে স্মরণ করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আছর হযরত সৈয়দ হাতিম আলী (র.) মাজার মসজিদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশের প্রতি অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর শাখার আহ্বায়ক মামুন আহমদ এবং সদস্য সচিব আব্দুল হান্নান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সিদ্দেক আলী, আব্দুল ওয়াদুদ শিপলু, আতিকুল রহমান চৌধুরী লাভলু, জামাল আহমদ; জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু, গুফরান আহমদ চৌধুরী; মহানগরের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম, সুমন আহমদ, সালেহ আহমদ এবং সদস্য নিজাম উদ্দিন টিপু, রাসেল আহমদ, আছনাত উদ্দিন জাহিন, খালেদ আহমদ, মুন্না তালুকদার ও জাবু প্রমুখ।

এছাড়াও মাহফিলে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল, মহানগর বিএনপি নেতা তসলিম উদ্দিন, শাহপরান স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাকালীন সাবেক আহ্বায়ক দীপক রায়, শাহপরান থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মাহবুব হোসেন মিলন, জিয়া স্মৃতি সংসদ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ ও মহানগর বিএনপি নেতা রফিক আহমদ।

অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাস সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ রাহী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, সালাউদ্দিন আহমেদ, সিলেট মহানগর তাঁতীদলের সদস্য সৈয়দ সজীব এবং জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদসহ ছাত্রদল, তাঁতীদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হযরত সৈয়দ হাতিম আলী (র.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

সম্পর্কিত সংবাদ