সিলেট

সিলেটের র‌্যাবের হাতে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ৬ অক্টোবর ২০২৪ · ৯:২৭ পিএম

নিজস্ব প্রতিবেদক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অভিযানে ৩ নারী সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্রাহ্মণাবাড়িয়া জেলার নাসিরনগর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা জব্দ করেছে।

 

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার জাফরাবাদ গ্রামের মৃত আলীর স্ত্রী সেলিনা আক্তার (৪০), একই থানার মনোহরপুর গ্রামের সাইফুলের স্ত্রী লাকী আক্তার (৩২), ভৈরব থানার লক্ষীপুর (উত্তর পাড়া) মৃত আব্দুর রউফের ছেলে মোঃ ফরিদ মিয়া (৩৪) ও একই থানার ভৈরবপুর (উত্তর পাড়া) হাবিব মিয়ার স্ত্রী রুমা আক্তার (৩০)।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামতসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাবের মিডিয়া শাখা।

সম্পর্কিত সংবাদ