সর্বশেষ :
হারিছ চৌধুরীর জন্য সংসদে শোক প্রস্তাবের দাবি মেয়ে সামিরা চৌধুরীর সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আটক প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা শাহজালাল মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগ এখন সিসি ক্যামেরার আওতায় বিয়ের প্রলোভনে ধর্ষণ বলে কিছু হয় না: এলাহাবাদ হাইকোর্ট হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু নিষিদ্ধ আওয়ামী ষড়যন্ত্র রুখতে ফের রাজপথে জামান অনুসারীরা একুশে সিলেটে সংবাদ প্রকাশের পর সোনাই নদীতে নৌ পুলিশের অভিযান, বালুবাহী নৌকা আটক ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীদের আয়কর রিটার্ন সনদ বাধ্যতামূলক জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা:  যুবক নিখোঁজ, আটক ভারতীয় কৃষককে হস্তান্তর

হারিছ চৌধুরীর জন্য সংসদে শোক প্রস্তাবের দাবি মেয়ে সামিরা চৌধুরীর

হারিছ চৌধুরীর জন্য সংসদে শোক প্রস্তাবের দাবি মেয়ে সামিরা চৌধুরীর

বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজীন চৌধুরী, ইনসেটে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরী। ছবি: সংগৃহীত

একুশে সিলেট ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব-বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হারিছ চৌধুরীর জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাবের দাবি জানিয়েছেন তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজীন চৌধুরী।

শনিবার (২০ জুন) রাজধানী ঢাকায় বসবাসরত সিলেটের কানাইঘাটবাসীর সামাজিক সংগঠন ‘কানাইঘাট সমিতি, ঢাকা’র উদ্যোগে আয়োজিত এক গুণিজন সংবর্ধনা ও বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-০৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

সভায় গুণিজন সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করে সামিরা তানজীন চৌধুরী আবেগাপ্লুত কণ্ঠে তার বাবার জন্য জাতীয় সংসদে শোক প্রস্তাবের দাবি জানান। তিনি বলেন, আমার বাবা একজন জাতীয় নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন রাজনীতির মাধ্যমে দেশবাসীসহ সিলেটের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। পাশাপাশি বিএনপি‘র রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করেছেন। তারপরেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। দেশে থেকেই জাতীয়তাবাদী রাজনীতির ঝান্ডা বহন করেছেন।

সভায় গুণিজন সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করছেন সামিরা তানজীন চৌধুরী।

তিনি আরও বলেন, আমার বাবার দল গত ১২ ফেব্রুয়ারি ব্যাপক ভোটের জয়লাভ করে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে বিএনপি সরকার গঠন করেছে। এরইমধ্যে বিএনপি সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়ে দ্বিতীয় অধিবেশনও প্রায় শেষের পথে। অথচ এখনও মরহুম আবুল হারিছ চৌধুরীর জন্য সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়নি! এটা তার কন্যা হিসেবে আমাকে পীড়া দেয়। সিলেটের কানাইঘাটবাসীর প্রাণের দাবি আমার বাবার নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হোক।

তিনি আরও বলেন, যে সংসদে বিভিন্ন মতের রাজনৈতিক ব্যক্তিবর্গের মৃত্যুর পর শোক প্রস্তাব গৃহীত হয়েছে, সেই সংসদে বিএনপিরই সাবেক যুগ্ম মহাসচিব, প্রয়াত জাতীয় নেতা মরহুম হারিছ চৌধুরীর জন্য আজও শোক প্রস্তাব গ্রহণ না হওয়াটা দুঃখজনক। এমন একটি দাবি আজও উত্থাপন করতে হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে, এটাই আমাদের জন্য বেদনাদায়ক ও বিব্রতকর বাস্তবতা।

সভায় সিলেটের কানাইঘাট উপজেলার প্রথম নারী ব্যারিস্টার হিসেবে সামিরা তানজীন চৌধুরী সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff