সর্বশেষ :
হারিছ চৌধুরীর জন্য সংসদে শোক প্রস্তাবের দাবি মেয়ে সামিরা চৌধুরীর সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আটক প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা শাহজালাল মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগ এখন সিসি ক্যামেরার আওতায় বিয়ের প্রলোভনে ধর্ষণ বলে কিছু হয় না: এলাহাবাদ হাইকোর্ট হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু নিষিদ্ধ আওয়ামী ষড়যন্ত্র রুখতে ফের রাজপথে জামান অনুসারীরা একুশে সিলেটে সংবাদ প্রকাশের পর সোনাই নদীতে নৌ পুলিশের অভিযান, বালুবাহী নৌকা আটক ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীদের আয়কর রিটার্ন সনদ বাধ্যতামূলক জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা:  যুবক নিখোঁজ, আটক ভারতীয় কৃষককে হস্তান্তর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

একুশে সিলেট ডেস্ক

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৭ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ প্রতিবেদন থেকে হাম পরিস্থিতির এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যুর ৬টিই ঢাকায়। আর একজন মারা গেছে বরিশালে।

সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে ৫৮৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৩ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৯১ হাজার ৭৮৯ জনের মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৯৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত রোগীদের মধ্যে উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ৯০২ জন। অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৭১ হাজার ৯৭০ জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff