সর্বশেষ :
২৬ জুন পবিত্র আশুরা দক্ষিণ সুরমায় স্কুলছাত্রী নাদিয়া নিখোঁজ রহস্য: অজ্ঞান অবস্থায় উদ্ধার গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী সিলেট নগরীতে ‘পুলিশের সামনেই’ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মৌলভীবাজারে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে, একজন গ্রেফতার জকিগঞ্জে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে বড়লেখায় স্বাগত মিছিল পারামাট্টার ঘাটে বাঁধা সেই নৌকা: পিতাকে ঘিরেই রহস্যের দানা কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক

জকিগঞ্জে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জকিগঞ্জে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেট জেলায় অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিকনির্দেশনায় পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ থানার এএসআই (নিরস্ত্র) মোফাজ্জল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আটগ্রাম স্টেশন বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্র আইনের মামলায় বিয়ানীবাজার জিআর নং-১৪৪/১৮-এর ১০ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনিসুর রহমান জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ মোট পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff