সর্বশেষ :
২৬ জুন পবিত্র আশুরা দক্ষিণ সুরমায় স্কুলছাত্রী নাদিয়া নিখোঁজ রহস্য: অজ্ঞান অবস্থায় উদ্ধার গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী সিলেট নগরীতে ‘পুলিশের সামনেই’ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মৌলভীবাজারে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে, একজন গ্রেফতার জকিগঞ্জে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে বড়লেখায় স্বাগত মিছিল পারামাট্টার ঘাটে বাঁধা সেই নৌকা: পিতাকে ঘিরেই রহস্যের দানা কোম্পানীগঞ্জে ধলাই নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে বড়লেখায় স্বাগত মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে বড়লেখায় স্বাগত মিছিল

বড়লেখা প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মৌলভীবাজার ও শ্রীমঙ্গল আগমন উপলক্ষে বড়লেখা উপজেলা বিএনপি, বড়লেখা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বড়লেখা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নসিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদ খান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সহ-সভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রেহানা বেগম হাসনা, বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আহাদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, পৌর যুবদলের আহ্বায়ক সফিকুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, বড়লেখা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাফর আহমদ এবং সাবেক সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্সসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর আগমনে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ মিছিল ও সমাবেশের কার্যক্রম সম্পন্ন হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff