সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে

গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দছ ছামাদ জিলু (৫৪)-কে আটক করেছে। রোববার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ পৌর সদরের সরকারি এমসি একাডেমী স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দছ ছামাদ জিলু গোলাপগঞ্জ সদর ইউনিয়নের তহিপুর গ্রামের আব্দুল মালিকের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা আব্দছ ছামাদ জিলুর বিরুদ্ধে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিল।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের সরকারি এমসি একাডেমী স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে আইন-শৃঙ্খলার আওতায় আনা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল (সোমবার) আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff