সিলেট

গোলাপগঞ্জে খুনের মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১৪ জুন ২০২৬ · রাত ৮:২৭ · ১৬৭ ভিউ

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জাহিদ হাসান রগা অপু (৪০) নামের এক কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ পৌর সদরের রনকেলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহিদ হাসান রগা অপু পৌর সদরের রনকেলী উত্তর গ্রামের মামুন আহমদের পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত অপুর বিরুদ্ধে এলাকায় ছিনতাই, খুন, মাদক, চাঁদাবাজি এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং পুলিশ তাকে খুঁজছিল।

গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ সবুজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ রনকেলী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আইন-শৃঙ্খলার খাঁচায় পুরতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ