একুশে সিলেট ডেস্ক
ফের হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির নবগঠিত সংস্থা পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ) আজ বৃহস্পতিবার জানিয়েছে, এই প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে গত রাতে ইরানের রেভল্যুশনারি গার্ডস এই পদক্ষেপের ঘোষণা দিয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি বলেছে, ‘মার্কিন বাহিনীর আগ্রাসনের কারণে এই অঞ্চলে (মধ্যপ্রাচ্য) সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
পোস্টে আরও বলা হয়, ‘যেসব আবেদনকারীকে প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল, তাদের ধৈর্য ধারণের এবং পিজিএসএর নির্দেশনার জন্য অপেক্ষা করার জন্য আহ্বান জানাচ্ছি।’
Leave a Reply