কোম্পানীগঞ্জে ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

কোম্পানীগঞ্জে ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক পরীক্ষার্থীকে ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

গত ১২ মে কোম্পানীগঞ্জ থানা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে এক পরীক্ষার্থীকে ‘আকাশ’ নামের আরেক পরীক্ষার্থী উত্যক্ত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে ১৪ মে সালিশি বৈঠকে যাওয়ার পথে বখাটে কয়েকজন যুবকের হামলার শিকার হন সংশ্লিষ্টরা—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ঘটনার প্রতিবাদে ১৮ মে (সোমবার) পাড়ুয়া নোয়াগাঁও দাখিল মাদ্রাসার উদ্যোগে ভোলাগঞ্জ ধলাই সেতুর সামনে মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ঘটনাসূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় অংশ নিতে আসা এক শিক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্র এলাকায় ইভটিজিং করা হয়। এতে সহপাঠীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সালিশ বৈঠক ডাকা হলেও অভিযুক্ত পক্ষ সেখানে উপস্থিত হয়নি।

অভিযোগ রয়েছে, পরে রায়হান, শান্তসহ কয়েকজনের নেতৃত্বে শতাধিক মানুষ সালিশপ্রার্থী ও স্থানীয়দের ওপর হামলা চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দোকানপাট ও বাসাবাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন।

ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তারা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পাড়ুয়া নোয়াগাঁও দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান বলেন, “এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করেন মাদ্রাসার শিক্ষক আবু বকর সিদ্দিক। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সুপার তৌফিক আহমদ খান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাবেক ইউপি সদস্য আলা উদ্দিন, বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff