সিলেট

ভারতীয় চোরাচালান পণ্যসহ নারী আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ৯ মে ২০২৬ · রাত ৮:৫৬ · ২৬৭ ভিউ

গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে ভারতীয় চোরাচালান পণ্যসহ এক নারীকে আটক করেছে র‌্যাব-৯। শনিবার (৯ মে) রাত দেড়টার দিকে উপজেলার শাহপরাণ সেতু টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত পাপিয়া আক্তার (২৫) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার টিউরী গ্রামের পলাশ মিয়ার স্ত্রী। এসময় তার কাছ থেকে ভারতীয় চোরাচালান পণ্য ৬ হাজার ৬৫০ পিস ‘সাফারি’ এবং ২৩০ পিস ‘কিটক্যাট’ চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, আটককৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সম্পর্কিত সংবাদ