একুশে সিলেট ডেস্ক
সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
শনিবার (১১ এপ্রিল) সকালে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক সৈয়দ মকসুদ আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, অধ্যাপক সৈয়দ মকসুদ আলী ছিলেন একজন সৎ, নীতিবান ও আদর্শবান ব্যক্তি। শিক্ষা ও রাজনীতির অঙ্গনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক দল ‘জাগোদল’ থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বিএনপির আদর্শের সাথে অবিচলভাবে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবকতুল্য ও গুণী মানুষকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।
শনিবার রাতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান দলীয় নেতাকর্মীদের নিয়ে মরহুমের সিলেট নগরীর টিলাগড়স্থ বাসভবনে যান। তিনি সেখানে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
অ্যাডভোকেট জামান পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুম অধ্যাপক সৈয়দ মকসুদ আলীকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
Leave a Reply