সর্বশেষ :
অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে অ্যাডভোকেট জামানের শোক দিঘির ঘাটে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির, ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা কী? পরীমণির ৩০ সেকেন্ডের ভিডিও ভাইরাল সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার! বড়লেখায় ৬৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধনের তিন মাসেই ধস: কুলাউড়ায় সড়ক সুরক্ষা ব্লক নদীতে বিলীন সুনামগঞ্জে হাওরে নিয়ে কিশোরীকে ধর্ষণ, ভিডিও দেখে দুই ‘ধর্ষক’ চিহ্নিত ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার!

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেফতার!

একুশে সিলেট ডেস্ক

সিলেটে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে একজন নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছে।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম।

গ্রেফতারকৃতরা হলো- সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকরের শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমদ তালুকদার (৩৫) ও জৈন্তাপুর উপজেলার যশপুরের হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)।

পুলিশ জানায়, ৬ এপ্রিল নগরের জিন্দাবাজারস্থ রাজাম্যানশনের সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরী নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগরের উপশহর এলাকা থেকে চোরচক্রের সর্দার কয়েছ আহমদ তালুকদারকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff