বিশ্ব নাট্য দিবসে শুভেচ্ছা জানালেন রায়হান হোসেন খান

বিশ্ব নাট্য দিবসে শুভেচ্ছা জানালেন রায়হান হোসেন খান

নাটক সমাজের দর্পণ—সুস্থ সংস্কৃতি চর্চার আহ্বান

আজ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে দেশের নাট্যাঙ্গনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রায়হান হোসেন খান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি সমাজের প্রতিচ্ছবি। মানুষের স্বপ্ন, সংগ্রাম, অধিকার ও সত্যকে তুলে ধরার এক শক্তিশালী মাধ্যম হিসেবে নাটক যুগে যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও উল্লেখ করেন, নাট্যকর্মীরা সবসময় অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছেন। একটি মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

বার্তার শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, সৃজনশীলতার আলোয় আলোকিত হবে সমাজের প্রতিটি স্তর এবং সমৃদ্ধ হবে দেশের নাট্যচর্চা। বিশ্ব নাট্য দিবসে সকল নাট্যপ্রেমীর জন্য তিনি ভালোবাসা ও শুভকামনা জানান। বিঞ্জাপন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff