জকিগঞ্জে গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন

জকিগঞ্জে গৃহবধূ অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন

 

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার খাদিমান গ্রামে এক গৃহবধূকে (৩৬) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলেও এখনো তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৫ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অভিযুক্তদের একজন কান্নাজড়িত কণ্ঠে গৃহবধূর বাড়ির সামনে এসে তার স্ত্রী গুরুতর অসুস্থ বলে জানিয়ে তাকে ডেকে নেয়। পরিচিত আত্মীয় হওয়ায় সরল বিশ্বাসে গৃহবধূ দরজা খুলে তার সঙ্গে বের হন।

বাড়ির আঙিনা অতিক্রম করার পরপরই পূর্বপরিকল্পিতভাবে অন্য দুই অভিযুক্ত সেখানে উপস্থিত হয়ে তাকে জোরপূর্বক আটক করে। অভিযোগ রয়েছে, এ সময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে নিকটবর্তী একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন ৬ মে ভুক্তভোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

পরিবারের দাবি, ৮ মে জকিগঞ্জ থানায় মামলা করতে গেলে তৎকালীন ওসি আদালতে মামলা দায়েরের পরামর্শ দেন। পরে আদালতে তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হলে তা তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। অভিযুক্ত আসামিরা হলেন— আব্দুর রহমান (৪৫), পিতা: মো. সামছুল হক; সুয়েব আহমদ (৪৫), পিতা: গোলাম মস্তফা; এবং আহমদ সাইফুর রহমান সয়েফ।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তদন্ত চলাকালে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় তারা পুনরায় আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক সংক্রান্ত মামলার অভিযোগও রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বর্তমানে ভুক্তভোগী পরিবার জানায়, তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff