একুশে বাংলা

আগামী পাঁচ বছর আমিই কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী: আমির হামজা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ১৬ আগস্ট ২০২৬ · রাত ৩:১৪ · ১৫৬ ভিউ

আগামী পাঁচ বছরের জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের ‘প্রধানমন্ত্রী’ দাবি করেছেন সংসদ সদস্য (এমপি) মুফতি মো. আমির হামজা।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া (ভাইরাল) একটি ভিডিওতে নিজের সংসদীয় এলাকার (কুষ্টিয়া-৩) জনসাধারণের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তাকে এ মন্তব্য করতে শোনা যায়।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় জনগণের সামনে আমির হামজা নিজের সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ডের প্রক্রিয়া নিয়ে কথা বলেন।

তিনি বলেন, “আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে?”

উন্নয়ন কাজের কৃতিত্ব নিয়ে জনসাধারণের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরো বলেন, “ফেরেশতারা কী বলে? আর মানুষ নাচে যে, উন্নয়নকাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।”

সম্পর্কিত সংবাদ