সিলেট

সিলেটের জৈন্তাপুরে অজ্ঞাত নারীর মৃত্যু, স্বজনের খোঁজে পুলিশ

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি
প্রতিবেদক · শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ · রাত ১২:১০ · ১৬৬ ভিউ

সিলেটের জৈন্তাপুরে রাস্তার পাশে অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কের পাশে মেসার্স কুদ্দুস এন্ড সন্স দোকানের সামনে তার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জৈন্তাপুর বাজার ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তার নাম-পরিচয় কিংবা স্বজনদের বিষয়ে স্থানীয়রা কোনো তথ্য জানাতে পারেননি।

খবর পেয়ে জৈন্তাপুর থানার এসআই সুমন চন্দ্র হালদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান

মৃত নারীর পরিচয় শনাক্তে স্বজন, পরিচিতজন বা কেউ তাকে চিনে থাকলে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্টরা। তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে জৈন্তাপুর থানা পুলিশ অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ