সিলেট

বালাগঞ্জে আব্দুল গফুর একাডেমিতে এসএসসিতে পাসের হার ৮০%

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ১০ আগস্ট ২০২৬ · রাত ১১:২৩ · ২৮০ ভিউ

সিলেটের বালাগঞ্জ উপজেলার কলুমা আব্দুল গফুর একাডেমি অ্যান্ড হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০ শতাংশ। ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টির ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন উত্তীর্ণ হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে একজন জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। এছাড়া এ গ্রেড পেয়েছে সাতজন, এ-মাইনাস ছয়জন, বি গ্রেড ১৪ জন এবং সি গ্রেড পেয়েছে ১২ জন।

বিদ্যালয়ের ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের সাফল্যে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাজ্যপ্রবাসী শিক্ষানুরাগী ও বিদ্যালয়ের পরিচালক লিটন আহমদ রফু বলেন, প্রতিকূলতা ও নানা সীমাবদ্ধতা পেরিয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য প্রশংসনীয়। ভালো ফলাফলের এই ধারা ধরে রেখে তারা ভবিষ্যতে সুশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে তাঁদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

লিটন আহমদ রফু আরও বলেন, ২০০৭ সালে পারিবারিক উদ্যোগে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির সঙ্গে দেশ-বিদেশ থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকাবাসীর প্রতিও ধন্যবাদ জানান।

সম্পর্কিত সংবাদ