সর্বশেষ :
চা শ্রমিকদের কৃষিপণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ নবীগঞ্জে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় ৯ বছরের কিশোরীর মৃত্যু রাজস্ব আদায় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক প্রবাসী অধ্যুষিত দশঘর ইউপি নির্বাচন: ভোটের হাওয়া ছড়াচ্ছে গ্রাম থেকে প্রবাসে জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে দক্ষিণ আফ্রিকার অগ্নিপরীক্ষা ছাতকে অস্ত্র ও দ্রুত বিচার আইনের পলাতক আসামি রাজন গ্রেফতার ফুটবলের বিশ্বমঞ্চে আজ প্রথম বাঁশি ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল

জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল

রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের বিশিষ্ট আলেম, প্রথিতযশা সমাজসেবক ও জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বার (রহ.)-এর জানাজায় মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ৩টায় জৈন্তাপুরের স্থানীয় ক্যাপ্টেন রশিদ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ হাজার হাজার শোকার্ত মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে, বুধবার (১০ জুন) দিবাগত রাতে ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি আলেম। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৭ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা আব্দুল জব্বার (রহ.) দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম লামনীগ্রাম মাদরাসার প্রিন্সিপাল হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুপূর্ব পর্যন্ত তিনি জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সদস্য, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

মরহুমের জানাজায় ইমামতি করেন তাঁর বড় ছেলে হাফিজ মাওলানা আসজাদ আহমদ। জানাজা শেষে তাঁকে লামনীগ্রাম মাদরাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

জানাজার পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শোক সভায় বক্তারা বলেন, মাওলানা আব্দুল জব্বার ছিলেন একজন নিরহংকার, প্রজ্ঞাবান ও জনদরদি অভিভাবক। সারাজীবন দ্বীনের খেদমত, শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। তাঁর সততা, আমানতদারিতা ও বিনয় আগামী প্রজন্মের জন্য পাথেয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে সিলেটের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

সভায় বক্তব্য রাখেন— পূর্ব সিলেট কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি শায়খুল হাদীস আল্লামা আলিম উদ্দিন দুর্লভপুরী, শায়খ মাওলানা হাবিবুর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম, ফখরুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন দূর্লভপুরী, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, লন্ডন প্রবাসী শায়খুল হাদীস মাওলানা তরিকুল্লাহ, মাওলানা হিলাল আহমদ হরিপুরী, এডভোকেট মুহাম্মদ আলী, যুব জমিয়তের কেন্দ্রীয় নেতা হাফিজ আব্দুল করিম দিলদার ও মাওলানা শাহিদ হাতিমী প্রমুখ।

মাওলানা আব্দুল জব্বারের ইন্তেকালে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে লামনীগ্রাম মাদরাসা কর্তৃপক্ষ, কেন্দ্রীয় ও স্থানীয় জমিয়ত, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি, আবাবিল ফাউন্ডেশন এবং আলো মিডিয়া ফোরামসহ বিভিন্ন সংগঠন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দানের জন্য দোয়া করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff