মনসুর-তানজিরের নেতৃত্বে গোয়াইনঘাটে এনসিপি’র ১০১ সদস্যের নতুন কমিটি

মনসুর-তানজিরের নেতৃত্বে গোয়াইনঘাটে এনসিপি’র ১০১ সদস্যের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় রাজনীতিতে নতুন গতি ফেরাতে এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মনসুরুল হাসান নগরীকে আহবায়ক ও তানজির আহমেদকে সদস্য সচিব করে মোট ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) সিলেট জেলা এনসিপি’র আহবায়ক জুনেদ আহমদ ও সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ যৌথ স্বাক্ষরে এই নতুন কমিটির অনুমোদন দেন।

তৃণমূল পর্যায় থেকে দলটিকে সুসংগঠিত করতে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে বলে জেলা নেতৃবৃন্দ জানিয়েছেন।

নবগঠিত এই কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন, সিনিয়র যুগ্ম আহবায়ক: মর্তুজ আলী, যুগ্ম আহবায়কবৃন্দ: শাহজাহান সিদ্দিকী বেলাল, মাওলানা আব্দুল হাফিজ, আলিম উল্লাহ মো: বদরুল ইসলাম বদর এবং মো: জহির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মো: আব্দুল হালিম, যুগ্ম সদস্য সচিববৃন্দ: জুবায়ের আহমদ, মো: জামাল উদ্দিন, মো: মহসিন উদ্দিন, মো: বদরুল ইসলাম এবং মো: রাব্বি, সাংগঠনিক সম্পাদক: ফখরুল ইসলাম, জালাল উদ্দিন ও মামুনুর রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ: সুলেমান আহমদ, সুনাম উদ্দিন, সাব্বির আহমদ, ইউসুফ আলী এবং মো: আব্দুল মুতলিব।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, জামিল আহমদ, ইমাম উদ্দিন, মো: আলিমুদ্দিন, হাবিবুল্লাহ, মদরিস আলী, আব্দুল মনাফ, মুসলিম উদ্দিন, মোহাম্মদ আব্দুল মুতলিব, মোহাম্মদ লিয়াকত আলী, জালাল উদ্দিন, আলা উদ্দিন, মোহাম্মদ আব্দুন নুর, তানহার আহমেদ, মোহাম্মদ বিলাল উদ্দিন, মো: বড়দুর রহমান, দুলাল আহমেদ, হাফিজ ছিফত উল্লাহ, মাওলানা সুলাইমান, আহমাদ আলী, মোঃ আব্দুশ শুকুর, নিজানুর রহমান, হাফিজ বিলাল আহমদ, মতিউর রহমান নাইম, মোঃ কাওসার আহমদ, মতিউর রহমান, আব্দুল কাদির, নাছির উদ্দিন হিলাল, মঈন উদ্দীন, ইয়াকুব আলী, মন্তাজ আলী, মোহাম্মদ নুরুদ্দীন, মোঃ হারুনুর রশীদ, মাসুক আহমদ, আব্দুর রব, মোহাম্মদ ফখরুল ইসলাম, আজমল আলী, গবিন্দ নাথ, দেলোয়ার আহমদ, বরকত উল্লাহ, হুমায়ুন আহমেদ রাজু, মোহাম্মদ কিবরিয়া, মোহাম্মদ জুবায়ের আহমদ, আব্দুস সাত্তার, মোঃ ফরিদ উদ্দিন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সাদিকুর রহমান, খালেদ আহমদ, সোলেমান আহমেদ, বদরুল ইসলাম, কুদরত উল্লাহ, এখলাস উদ্দিন, মোঃ নূরুজ্জামান, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, কয়েছ আহমদ, শাহিন আহমদ, মোস্তফা মিয়া, আব্দুল লতিব, শামীম আহমদ, মোঃ ফারুক আহমদ, জামাল উদ্দিন, কুতুব উদ্দিন, সেলিম আহমদ, কালা মিয়া, আব্দুল আহাদ, দেলোয়ার হোসেন, হবি আহমদ, মোঃ জয়নুদ্দিন, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ শফিক উদ্দিন, মোহাম্মদ জমশিদ আলী, আসাব উদ্দিন, মো: বাহার উদ্দিন, আসফাক, আবুল কালাম, সয়ফুল আলম, হাসান আহমদ ও ইউসুফ আহমেদ।

‘১০১ সদস্যবিশিষ্ট এই শক্তিশালী আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে গোয়াইনঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র একটি নতুন, প্রগতিশীল ও গতিশীল যাত্রা শুরু হলো।’

এদিকে নবগঠিত কমিটির আহবায়ক, সদস্য সচিবসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই কমিটির হাত ধরে গোয়াইনঘাটে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনকল্যাণে এই নেতৃত্ব অগ্রণী ভূমিকা পালন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff