সর্বশেষ :
দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়েছে অনলাইন ক্যাসিনো: সর্বস্বান্ত যুবসমাজ ও প্রবাসীর স্ত্রীরা ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’ বিয়ানীবাজারে বসতঘর থেকে যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার রায়নগরে বন্ধুর হাতে বন্ধু খুন দিরাইয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সুরঞ্জিত সূত্রধর ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম

জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধি

সিলেট জেলায় অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে জকিগঞ্জ থানা পুলিশ এক হাজার দুইশত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টায় জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ পৌরসভাস্থ মাইজকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে খছরু মিয়ার বসতবাড়ীর সামনে থেকে সন্দেহভাজন হিসেবে আব্দুল মালিককে (৩০) আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে এক হাজার দুইশত পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল মালিক জকিগঞ্জ থানার ছবরিয়া গ্রামের মৃত মখলিছ মিয়া ও ফাতেমা বেগমের ছেলে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৬, তারিখ: ৩০/০৫/২০২৬ খ্রি.)। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সিলেট জেলা পুলিশ চোরাচালান রোধ ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff