সর্বশেষ :
ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম ফেসবুকে অপপ্রচার: ছাত্রদল নেতা মিজান উদ্দিনের থানায় জিডি “মৃত্যুর আগে একবার তারেক রহমানকে দেখতে চাই” জৈন্তাপুরে মানবপাচার চক্রের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৪ সিলেটে হামের ভয়াল থাবা, মৃত্যু ৫০ ছাড়িয়ে বাংলাদেশ দ্রুতই সবুজ-টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় ২০ বছর ধরে নিরলস ভূমিকা রাখছে দৈনিক সবুজ সিলেট রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী হারিছ চৌধুরীর স্মৃতিধন্য বিদ্যাপীঠের নতুন ভবন উদ্বোধন করলেন মুফতি আবুল হাসান এমপি গোয়াইনঘাটে পৃথক অভিযানে ১৯ আসামি গ্রেফতার

ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম

ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম

 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ‘ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মো. সুহেদুল ইসলামকে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট।

গত ২০ মে বোর্ড কর্তৃক জারিকৃত এক পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, ‘সিলেট শিক্ষা বোর্ড (বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’ এর ধারা ৬৪ অনুযায়ী মো. সুহেদুল ইসলামকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এই অফিসিয়াল পত্রে সভাপতিসহ ৪ সদস্যের একটি অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. জুনায়িদ আহমদ চৌধুরী (সিনিয়র শিক্ষক, ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ) এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে গোলাম মোস্তফা মাখন। পদাধিকারবলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

নবনিযুক্ত সভাপতি মো. সুহেদুল ইসলামের নেতৃত্বে এই কমিটি পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য দায়িত্ব পালন করবে। পত্রের নির্দেশনা অনুযায়ী, এই মেয়াদের মধ্যেই কমিটিকে একটি পূর্ণাঙ্গ গভার্নিং বডি গঠন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে এই অ্যাডহক কমিটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত বলে গণ্য হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার মানোন্নয়নে নবনিযুক্ত সভাপতি ও কমিটির সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ। কমিটির এই অনুমোদনের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff